ePaper

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন গ্রেফতার-৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা ভান্ডারি পুল ডিএনডি লেক পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর আব্দুল্লাহ খান পায়েল নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকার স্থানীয় বাসিন্দা শামীম খানের ছেলে। এ ঘটনায় জাহিদ, হৃদয়, আল আমিন ও সাব্বির নামে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সঙ্গে একই এলাকার অন্য আরেকটি গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জেরে কিশোর আব্দুল্লাহ খান পায়েলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিহতের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা ছিল। উভয়ে সমঝোতায় বসলে ওই বৈঠকেই নিহতকে ছুরিকাঘাত করা হয়। হত্যার ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11220,11325,2573) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *