কোনাবাড়ী কাশিমপুর) প্রতিনিধি : ইউসুফ আহমেদ তুষারবিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন। বৃহস্পতিবার ১৫ই মে সকাল ১০টার দিকে তারা মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এসময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করেন আদালত। মুক্তি পাওয়াদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ১০ জন। রা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল সোমবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পাওয়া ৪০ জনের মধ্যে বৃহস্পতিবার ১৫ই মে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন পার্ট -২ থেকে ১০ জন ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১১ জন মুক্তি লাভ করেন। এছাড়া গত বুধবার এই ইউনিট থেকে আরও এক বিডিআর সদস্য জামিনে মুক্তি পান। র আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন। সাবেক বিডিআর সদস্য ও তার স্বজনরা জামিনে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্টের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, বন্দি ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর কাগজ পত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার ১৫ই মে সকালে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
Related News
গাজীপুরের শ্রীপুরে বাস শ্রমিকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
- Nabochatona Desk
- January 10, 2026
- 0
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর বরপানি এলাকায় মোঃ শরীফ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন বাস শ্রমিক […]
মাটির ঘরের দেওয়াল ধসে একজনের রহস্যজনক মৃত্যু
- Nabochatona Desk
- September 17, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার,কাশিমপুর গাজীপুর মহানগরের কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকায় মাটির ঘরের দেওয়াল ধসে তমিজ দেওয়ান (৬৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। […]
শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপাচার্য
- Nabochatona Desk
- February 3, 2026
- 0
সাইফুল্লাহ, গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত বাউবির বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে “বৈশ্বিক স্বীকৃতির পথে অগ্রযাত্রা: বিশ্ববিদ্যালয়ের উচ্চতর […]
