রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দিরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১শে এপ্রিল ২০২৫ খ্রি:, রোজ সোমবার বিকালে সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দির চত্বরে ঘোষপাড়া কালী মন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাতবাড়িয়া ঘোষপাড়ার মৃত কেষ্টপদ ঘোষের ছেলে অশোক ঘোষ কর্তৃক কালী মন্দিরের গাছ কাটার তীব্র নিন্দাসহ অশোক ঘোষের শাস্তি চাই জানিয়ে বক্তব্য প্রদান করেন। সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষের নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ঘোষপাড়া সার্ব্বজনীন কালী মন্দির কমিটির ভক্তবৃন্দরা। উল্লেখ্য উক্ত মন্দিরের গাছ কাটা ও অন্যান্য বিষয় নিয়ে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষ। এতে করে অশোক ঘোষ ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে দুলাল ঘোষকে ১৬ই এপ্রিল, রোজ বুধবার রাতে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে লোকজন নিয়ে মারপিট করে বিষয়টি উল্লেখ করে ১৭ ই এপ্রিল বৃহস্পতিবার দুলাল ঘোষ কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগও করেছেন।
Related News
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Nabochatona Desk
- August 20, 2025
- 0
তামান্না ফারজানা,যশোর নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের […]
কেশবপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা
- Nabochatona Desk
- May 7, 2025
- 0
রাজীব চৌধুরী, কেশবপুর যশোর জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাস্তার সরকারি গাছ কাটেন। রাশেদুল ইসলামকে রাস্তার সরকারি গাছ কাটার […]
বেনাপোল দিয়ে সাতদিনে ভারতে গেলো ১০৩ টন ইলিশ
- Nabochatona Desk
- September 28, 2025
- 0
বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল বন্দর দিয়ে সাতদিনে ১০৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। দেশের বিভিন্ন বন্দর দিয়ে রপ্তানি হয়েছে এক হাজার ২০০ টন। গতকাল […]
