শেখ হাসান গফুর, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিএমজেড ও ওয়েলথাংগারহিলফে (ডব্লিউএইচএইচ) বাংলাদেশের উদ্যোগে “কমিউনিটি লেড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুড প্রোগ্রাম ইন দ্যা কোস্টাল এরিয়াস অব সাতক্ষীরা ডিস্ট্রিক্ট” প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ডব্লিউএইচএইচ-এর প্রকল্প প্রধান জিয়াউল হক, আনন্দের কর্মসূচি প্রধান এ কে এম আনোয়ার হোসেন মোল্লা এবং প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন আনন্দের প্রকল্প প্রধান এ কে এম আনোয়ার হোসেন মোল্লা, এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডব্লিউএইচএইচ-এর প্রকল্প প্রধান জিয়াউল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রকল্পের সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই জীবনযাত্রার সুযোগ পায়। প্রকল্পটি সাতক্ষীরা পৌরসভার ৫, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন এবং দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নে বাস্তবায়িত হবে। এই অঞ্চলের ৫০০০ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যরা এর সুবিধাভোগী হবেন, যেখানে দলিত, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও নারী প্রধান পরিবারগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা ও জীবিকা উন্নয়নে সক্ষমতা অর্জন করবেন।
আরও সংবাদ

সংবাদ সম্মেলনে সিদ্ধার্থের দেওয়া জবানবন্দির তথ্য প্রকাশ করেন পুলিশ কমিশনার
- Daily Nabochatona
- আগস্ট 27, 2026
- 0
শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিরংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে কীভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক […]

নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চাই: এডভোকেট মতিন
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 1, 2025
- 0
হেলাল উদ্দিন(ব্রাহ্মণবাড়ীয়া)নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. আব্দুল মতিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে […]

কৃষকের ১৫০ টাকার তরমুজ বাজারে ৫০০
- Daily Nabochatona
- মার্চ 21, 2025
- 0
নিজতস্ব প্রতিবেদক: বড় আকারের একটি তরমুজ সর্বোচ্চ ১৫০ টাকা বেচতে পারেন বলে জানালেন ভোলার চরফ্যাসন উপজেলার চরকলমী ইউনিয়নের মেঘভাসান চরের চাষি সাইদুল হক। এবার দেড় […]

