মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে পূর্ব কোমরপুর গ্যাসলাইট বাষ্ট হয়ে আগুন ধরে ৩টি রান্নাঘর, ২টা গোয়ালঘর ও ১টি বসতি ঘর, আসবাবপত্র, বাড়ীর মিটার, ফ্রিজ, ফসল, ১টা ভ্যান, বাড়ীর গাছপালা পুড়ে ছাই হয়েছে। মারা গেছে -ছাগল-হাঁস-মুরগী। এতে অন্তত তিন পরিবারের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) সন্ধ্যা ৬.৩০মিনিটের দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের পূর্ব কোমরপুর গ্রামের বাবর আলী মন্ডল, তৈয়ব মন্ডল, আনোয়ার মন্ডল এর বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায় রান্নাঘর থেকে গ্যাস লাইট বাস্ট হয়ে রান্নাঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ১ঘন্টা ৩০মিনিট চেষ্টার পর স্থানীয় ও ফায়ার সার্ভিস এর প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১টি গরু পুড়ে আহত হয় আর ২টি ছাগল, হাঁসমুরগী পুড়ে মারা যায়। বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে রান্না ঘরে গ্যাস লাইট বাস্ট হয়ে আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে। পুড়া বাড়ীর বসতি শরীফা, রিক্তা, মর্জিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের বাড়ী পূড়ে যে ক্ষতি হয়েছে তাতে আমরা নিঃস্ব হয়ে গেছি আমরা কেমন করে সংসার চালাবো তাছাড়া আমরা আগুন নিভাতে যেয়ে আমাদের শরীরের হাত ও শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে। মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাশেদুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ও আশে পাশের সার্বিক সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সংবাদ পেয়ে ঐ রাতেই ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ও ইউপি সদস্যরা পুড়া বাড়ী পরিদর্শন করেন এবং সহযোগীতার আশ্বাস দেন।
Related News
ব্রাহ্মণবাড়িয়া দুই আসন-জোটের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি লীগের ভোটার”রাই ভরসা স্বতন্ত্র
- Nabochatona Desk
- February 8, 2026
- 0
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অধ্যুষিত এলাকা সরাইল- আশুগঞ্জ । দেশে যেকটি স্বচ্ছ নির্বাচন হয়েছে তার সবগুলোতে দাপটের সঙ্গে নির্বাচিত হয়েছেন বিএনপি […]
সরাইল উচালিয়াপাড়া রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে
- Nabochatona Desk
- May 5, 2026
- 0
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদরে উচালিয়া পাড়ার সার্কুলার রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন উচালিয়াপাড়াসহ […]
বাগেরহাটে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতার মৃত্যু
- Nabochatona Desk
- October 15, 2025
- 0
আল আমিন খান সুমন, বাগেরহাট বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার পর খুলনা […]
