মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুথালী উপজেলার কামারখালী ইলিশের আড়তে কমেছে জাতীয় মাছ ইলিশের দাম। তবে নেই তেমন কোন পাইকের যা আছে তাও আবার কম তবে এর মধ্যে বাকী পাইকের সংখ্যা বেশী। আড়তে আশানুরূপ পাইকের না পাওয়ায় হতাশ আড়তদাররা। সোমবার (১০ই জানুয়ারি) সকালে সরেজমিন উপজেলার কামারখালী ইলিশের আড়ত ঘুরে দেখা যায়, হাঁকডাকেও পাইকেরদের সাড়া পাওয়া যাচ্ছে না। যে ইলিশ মাছের দাম কম সেগুলোর দিকেই নজর পাইকেরদের। আড়তদাররা জানান, আড়তে ইলিশের সরবরাহ খুব বেশি। তবে বাজারে ইলিশের চাহিদা কমেছে। ফলে কম লাভেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। গত সপ্তাহ বরিশাল ৩০০-৪০০ গ্রাম ওজনের প্রতিকেজি ইলিশ ৮০০-১০০০ টাকায় বিক্রি হয়েছে। তখনো পাইকের সংকট ছিল। এখন বরিশাল ৩০০-৪০০ গ্রাম ওজনের প্রতিকেজি ইলিশ ৭০০-৮০০ টাকা কেজি বিক্রি হলেও পাইকের আরও কমেছে। আর চিটাগাং বিক্রি হচ্ছে ৫০০টাকা কেজি। আড়তদার আব্দুল আহাদ বিশ্বাস বলেন, ‘আড়তে ইলিশের সরবরাহ বেশি। তবে অনেক পাইকের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দাম কমলেও পাইকেরদের কাছে বেশি দাম মনে হচ্ছে। এজন্য পাইকের এলে সামান্য লাভে বিক্রি করা হচ্ছে।’এ ছাড়া সামসু, শফিক, বিপ্লব এবং রেন্টু আড়তদারদের অবস্থা শোচনীয় মাছ আছে পাইকের নাই বললেই চলে।
Related News
সিরাজগঞ্জে মামা-মামি ও মামাতো বোন হত্যা মামলায়, ভাগ্নের মৃত্যুদন্ড
- Nabochatona Desk
- April 22, 2025
- 0
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোনকে হত্যার দায়ে ভাগ্নে রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা […]
জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
- Nabochatona Desk
- February 26, 2026
- 0
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে […]
মৌলভীবাজারে বিএনপির সম্মেলন সকল সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর
- Nabochatona Desk
- June 22, 2025
- 0
জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির আহ্বায়ক এম এ […]
