রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:গতকাল ২৫ ফেব্রুয়ারী’২০২৫ গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী রাহবার কোল্ড ষ্টোরেজ আলু সংরক্ষনের হিমাগারে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি কৃষক ও আলু ব্যবসায়ীদের আন্দোলনে তোপের মুখে ইউএনও ফজলে এলাহী হিমাগারটি সীলগালা করে রেখেছেন। মুখোশধারী ৮-১০ জনের চোরের দল কোল্ড ষ্টোরেজের পিছনের প্রাচীরে একটি লোহার মই ব্যবহার করে ভিতরে ঢুকে, যা সিসিটিভি ক্যামেরায় পাওয়া গেছে। দায়িত্বরত ম্যানেজার রুবেল ইসলাম ও সিনিয়র অপারেটর আব্দুর রাজ্জাক জানান চোরের দল আনুমানিক রাত পৌনে ২টার দিকে মেশিন রুমে ঢুকে প্রথমে ২ জুনিয়র অপারেটর ইমতিয়াজ ও আজাদ কে অস্ত্রের মুখে জিম্মি, তাদেরকে বেঁধে রেখে মারপিট জখম ও ২ ঘন্টা ব্যাপী চুরি সংঘটিত করে। ম্যানেজারের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোরের দল প্রায় ১৭-১৮ লক্ষ টাকার ক্যাবল, ব্যটারীসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বীর দর্পে পালিয়ে যায়। তিনি আরো জানান দুইজন নৈশ প্রহরী অমূল্য ও নজরুল সামনের দিকে অবস্থান করছিল এবং তারা কিছুই বুঝতে পারনি।আহত আজাদ ও ইমতিয়াজ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতিমধ্যেই চুরির ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।
Related News
জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব
- Nabochatona Desk
- January 18, 2026
- 0
শেখ হাসান গফুর, সাতক্ষীরা সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে সাতক্ষীরা জেলা […]
নোয়াখালীতে ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিশু কিশোররা পেলো বাই সাইকেল
- Nabochatona Desk
- August 3, 2025
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ ৪০ দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায়কারী শিশু কিশোররা পেলো বাই সাইকেল উপহার। শুক্রবার সন্ধায় উপজেলার কুতুবপুর জামাল […]
কোন ব্যক্তিকে নয় আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেনঃ মুরাদ
- Nabochatona Desk
- March 9, 2025
- 0
মোঃ রাজন আহম্মেদ,ধামরাই (ঢাকা)প্রতিনিধি আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন কোন ব্যক্তিকে নয়। দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে এদেশের মানুষ সকল মতভেদকে ভুলে যেয়ে তারা সবসময় শহীদ […]
