নবচেতনা বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে চর্চা এখন তুঙ্গে। এরই মধ্যে তার বিয়ের পোশাক, গহনা কেনা ও জোর প্রস্তুতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার জানা গেল—অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (২৬ নভেম্বর) বিয়ে করবেন তৃণমূলের এই প্রাক্তন সংসদ সদস্য। মিমির হবু বর অন্য কেউ নন, নৌবাহিনীর কর্মকর্তা সিদ্ধার্থ দত্ত। যদিও বিয়ের দিনক্ষণ নিয়ে ‘স্পিকটি নট’ এই অভিনেত্রী।
এরই মধ্যে মিমির বাবা-মা কলকাতায় চলে এসেছেন। এসব তথ্য স্মরণ করে একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে বলেন, “বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগদান ও আইনি বিয়ে সারবেন মিমি চক্রবর্তী। অভিনেত্রীর কলকাতার বাড়িতেই বিয়ের আসর বসবে বলে জানতে পেরেছি। ঘরোয়া এই অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা উপস্থিত থাকবেন।”
আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে পাহাড়ের বুকে হবে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা। জলপাইগুড়িতে অভিনেত্রীর মামারবাড়ির এলাকায়ও চলছে বিয়ের তোড়জোড়। এ অনুষ্ঠানে মিমির কাছের বন্ধুরা উপস্থিত থাকতে পারেন। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রিয়জনেরাও মিমির আমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়বেন না। কলকাতায় ফিরে রিসেপশনের অনুষ্ঠান সারবেন বলেও সূত্রটি জানিয়েছেন।
অন্য একটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মিমির হবু বর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। নৌবাহিনীতে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। মিমি নিজেও টুঁ-শব্দটি করেননি। ধোঁয়াশা জিইয়ে রেখেছেন বিয়ে নিয়েও। বারবার বলেছেন, সময় এলেই সব জানতে পারবেন।
এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে অনাগ্রহের কথা জানান মিমি চক্রবর্তী। তিনি বলেছিলেন—এক মুহূর্তের জন্যও মনে হয় না আমার একটা বিয়ে হোক, সংসার করব।
এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে অনাগ্রহের কথা জানান মিমি চক্রবর্তী। তিনি বলেছিলেন—এক মুহূর্তের জন্যও মনে হয় না আমার একটা বিয়ে হোক, সংসার করব।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমি চক্রবর্তীর। মডেলিং দিয়ে অভিনয় জীবনের শুরু করেন। তবে তাকে ঘরে ঘরে পৌঁছে দেয় টিভি ধারাবাহিক ‘গানের ওপারে’। এটি ২০১০ সালে প্রচার হয়। গৌতম ঘোষের ভাবনা এবং অরিন্দম শীলের পরিচালনায় তৈরি ধারাবাহিকটিতে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ঋতুপর্ণা ঘোষের সৃষ্ট সংগীত ও সংস্কৃতির আবহে তৈরি ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছিল।
পুপে চরিত্রটি মিমির অভিনয়জীবনের জন্য ছিল বড় সুযোগ। পর্দায় তার স্বাভাবিক অভিনয়, আবেগ প্রকাশের ধরন এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা নজর কেড়েছিল দর্শকের। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে বাণিজ্যিক ঘরানার সিনেমার দর্শকের কাছেও পরিচিত হয়ে ওঠেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। এরপর উপহার দেন ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’, ‘খেলা যখন’, ‘রক্তবীজ’ প্রভৃতি সিনেমা।
২০২৪ সালে দুটো সিনেমায় দেখা যায় মিমিকে। একই বছর বাংলাদেশের ‘তুফান’ সিনেমার আইটেম গানে পারফর্ম তাক লাগিয়ে দেন। ২০২৫ সালে ‘রক্তবীজ টু’ শিরোনামে মাত্র একটি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। গত ১৫ অক্টোবর মুক্তি পায় এটি।
নবচেতনা/এআর



