ফেনী প্রতিনিধি : ফেনীতে মাদকদ্রব্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জান যায়, ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, দস্যুতার সঙ্গে জড়িত একজন এবং নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবী রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনীর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক ব্যবসায়ী মো. সুমন (৩৩), মো. পারভেজ হোসেন ওরফে টুকাই পারভেজ (৩২) এবং মো. সাগর (১৯)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া ফেনী মডেল থানাধীন ১ নম্বর শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ছিনতাইয়ের অভিযোগে মো. বাবলু (৩৫) নামে আরও একজনকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিদের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবীসহ সর্বমোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে ফেনী সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খ লা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ফেনীতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৮




