ফেনী প্রতিনিধি : ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের তিন সক্রিয় সদস্য, চোর ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
২০ নভেম্বর ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনীর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—নুর আলম ওরফে নুরু উদ্দিন (৫৩), মো. মোশারফ উদ্দিন কাউছার (২৮) এবং আজিজুল হক চৌধুরী (৫৭)।এছাড়া চুরি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্যসহ গ্রেফতার ৮



