সহস্রাধিক সাপ উদ্ধার করে আলোচনায় সোনাইমুড়ীর সর্পমানব জুনাইদ


ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: প্রায় তিন বছরে ৬ শতাধিক পদ্ম গোখরা সাপসহ সহস্রাধিক বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করে আলোচনায় নোয়াখালীর সোনাইমুড়ীর সর্পমানব জুনাইদ সিদ্দিকী। এতে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ, তবে সাপে কামড়ের পর এন্টিভেনম না থাকায় অনেক রোগি মারা যায়। তাই হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম রাখার দাবি জানিয়েছে জুনাইদ সিদ্দিকী।
খোঁজ নিয়ে জানা গেছে, সোনাইামুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কবিরাজি বাড়ির মোঃ অজি উল্লাহর পুত্র জুনাইদ সিদ্দিকী। ছোর কাল থেকে প্রকৃতি ও জীবজন্তুর প্রতি তার বিশেষ আকর্শন ছিলো। করতে বিভিন্ন প্রাণী নিয়ে গবেষনাও। এক পর্যায়ে নেমে পড়েন সাপ উদ্ধারের মতো ঝুঁকিপূর্ন একটি স্বেচ্ছাসেবী কাজে। বর্তমানে রাত কিংবা দিন যেখানেই সাপ রয়েছে খবর পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন জুনাইদ সিদ্দিকী । তিনি ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে ২০২৪ সাল থেকে কাজ করছেন। বিগত প্রায় তিন বছরে সোনাইমুড়ীসহ জেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছেন বিষধর ৬ শতাধিক পদ্ম গোখরা সহ নানা প্রজাতির সহস্রাধিক সাপ। উদ্ধারকৃত এসব সাপ বন বিভাগের মাধ্যমে জুনাইদ সিদ্দিকী ছেড়ে দিচ্ছেন উপযুক্ত পরিবেশে সাপের অভয়ারন্যে। এ মুহুর্তে জুনাইদ সিদ্দিকীই এ অঞ্চলের মানুষকে সাপের আক্রমন থেকে রক্ষার একমাত্র ভরসা। বিগত সময়ে সাপে কামড় দিলে মানুষ ওঁঝা কবিরাজের কাছে গিয়ে হয়রানি ও প্রাণ হানির শিকার হতো। সাপ উদ্ধারের পাশাপাশি জুনাইদ সিদ্দিকী সাপে কামড় পরবর্তি দ্রুত হাসপাতালে যেতে ও সঠিক চিকিৎসার পরাশর্ম দিচ্ছেন স্থানীয়দের । এতে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ।
সোনাইমুড়ীর মাদ্রাসা শিক্ষক হাবিব উল্যাহ জানান, আমরা আমাদের বাড়িতে ও মাদ্রাসার পাশে সাপ দেখার পর জুনাইদ সিদ্দিকীকে মোবাইলে কল করলে সাথে সাথে তিনি এসে সাপ উদ্ধার করে আমাদের বিপদ থেকে রক্ষা করেন। তিনি কখনো প্রতিদান কিছু চান না। এমন মানুষ এই সময়ে বিরল। মানুষের বিপদে এগিয়ে আসা জুনাইদ সিদ্দিকী সত্যিকারের একজন সাহসি মানুষ। আশাকরি তিনি আগামীতেও এমন মানবিক কাজ চালিয়ে যাবেন।
চৌমুহনী প্রেসক্লাবের আহবায়ক ইয়াকুব নবী ইমন জানান, বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে সাপ আতঙ্ক বা সাপ দেখার পর অনেক মানুষ আমদের মাধ্যমে জুনাইদ সিদ্দিকীর মোবাইল নাম্বার সংগ্রহ করে। পরক্ষনেই শুনি তিনি সাপ উদ্ধার করে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি নোয়াখালীতে সর্পমানব হিসেবে পরিচিত। আসলে বিপদে এর চেয়ে বড় উপকার আক কি হতে পারে। আমরা আশা করে সরকার সব সময় জুনাইদ সিদ্দিকীর পাশে থাকবে।
সর্পমানব জুনাইদ সিদ্দিকী জানান, নিজের দায়বদ্ধতা থেকেই আমি এই স্বেচ্ছাসেবী শ্রমটি বেছে নিয়েছি। মানুষের বিপদে পাশে থাকাটাই আমার ব্রত। সাপের কামড়ে যাতে কোন মানুষ মারা না যায় তার জন্য হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম রাখার দাবি জানান জুনাইদ সিদ্দিকী । সেই সাথে আগামীতে এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি।