চাটখিল মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাকসুদ আলম চাটখীল সোনাইমুড়ী (নোয়াখালী) : চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এবার কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। আজ সকালে কলেজের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি আখতারুন নেছা আতিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, রফিক উল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জাহান রানা, পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিছ আহমেদ হানিফ, বিআরডিবি চেয়ারম্যান ও মেয়র প্রার্থী মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আখতারুন নেছা আতিয়া বলেন, ৭ জন কৃতি শিক্ষার্থী শুধু চাটখিল মহিলা ডিগ্রি কলেজের গর্ব নয়, পুরো চাটখিলের গর্ব। তোমাদের এই সাফল্যের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং বাবা-মায়ের ত্যাগ ও দোয়া।
এইচএসসিতে জিপিএ-৫ পাওয়াই শেষ কথা নয়, এটাই শুরু। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চশিক্ষা ও কর্মজীবনে তোমাদের আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সততা, শৃঙ্খলা ও নৈতিকতাকে ধরে রেখে তোমরা এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, তোমরা থেমে যেও না। শিক্ষাই নারীর সবচেয়ে বড় শক্তি। তোমরা শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হবে, একটি সমাজ আলোকিত হবে। কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে তোমাদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।