ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই রুবেল মিয়া


জামালপুর প্রতিনিধি : কর্মদক্ষতা, নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার মেলান্দহ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ রুবেল মিয়া। তাঁর এ অর্জনে মেলান্দহ থানা পুলিশের নোয়াখালীতে হত্যাকাণ্ড: শ্বশুরবাড়ি শ্রমিকদল নেতার লাশ উদ্ধার
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধ
নোয়াখালীর চাটখিলে ঘটেছে লোমহর্ষক হত্যাকান্ড। শশুর বাড়ির পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হলো শ্রমিক দল নেতা মোঃ রাসেলের লাশ। বুধবার(১১ নভেম্বর) রাতে উপজেলার সোনাখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি( রাসেলের শ্বশুরবাড়ি) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাসেল ৮নং নোয়াখোলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা।
জানা গেছে, গত ৬ নভেম্বর রাতে রাসেলের সাবেক স্ত্রী মুক্তা বেগম ফোন করে তাঁকে ডেকে আনেন। এরপর থেকে সে শশুর বাড়িতেই ছিলো। বুধবার রাতে রাসেলের শ্বশুরের ঘরের পাশে একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের ভেতর থেকে দূর্গন্ধ বের হয়। বাড়ির লোকজন দূর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন মাটিচাপা অবস্থায় রাসেলের লাশ পড়ে রয়েছে। লাশটি মাটির নিচে পুঁতে রেখে তার ওপর পুরোনো লেপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল
চাটখিল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফ জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জনতে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।