ভবনে ফাটল,খলিলাবাদ স্কুলে নতুন টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ


রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে নতুন টিনশেড শ্রেণিকক্ষ। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা নতুন এই শ্রেণিকক্ষের উদ্বোধন করবেন।
জানা গেছে, বিদ্যালয়ের মূল ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা পরিষদের অর্থায়নে নতুন এই টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষটিতে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে বৈদ্যুতিক ফ্যান, লাইট ও নতুন বেঞ্চ সরবরাহ করা হয়েছে
নতুন শ্রেণিকক্ষ নির্মাণের ফলে ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা পাঠগ্রহণের সুযোগ পাবে। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।