চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বসবাসরত সুবর্ণচরবাসীর পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার প্রত্যয়ে সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় নগরীর জিইসি মোড়স্থ হোটেল জামান (ইফকো জামান)-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ অহিদের রহমান (নয়ন)। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ হেলাল উদ্দিন। এরপর সভার সূচনালগ্নে সমিতির সম্মানিত উপদেষ্টা, ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার এবং কবিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক সদ্যপ্রয়াত জনাব শফিকুল ইসলাম সাজুর স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, এএসপি, পিবিআই, চট্টগ্রাম, সমিতির উপদেষ্টা মোঃ ফিরোজ মাহমুদ ও জনাব হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন ফারুক, সহ-সভাপতি ডাঃ এনামুল হক ও মোঃ হারুনুর রশিদ।
সমিতির কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, অর্থ সম্পাদক বাকের উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অলি উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক জাবেদ রহিম, দপ্তর সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন। এছাড়াও সমিতির বিভিন্ন পর্যায়ের জীবন সদস্য, সাধারণ সদস্য ও সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভায় বিগত কার্যনির্বাহী পরিষদের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, সমিতির চলমান সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও সদস্যবান্ধব করার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত, পর্যবেক্ষণ ও প্রস্তাবনা তুলে ধরেন। জানুয়ারির শেষ সপ্তাহে সুবর্ণ মেলা ২০২৭ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত
সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম এর সাধারণ সভা অনুষ্ঠিত
