মাদারীপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা সরকারি সমন্বিত অফিসের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান ও পুলিশ সুপার মো. ফজলে এলাহী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য দেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় বিপ্লব-সংহতি দিবসে মাদারীপুরে আলোচনা সভা
