রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাজমা জাহান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ইমামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা, ঐক্য ও সম্প্রীতির মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল
