রাইজিং স্টার ক্লাবের ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন এফসি পুরান বাউশিয়া ক্লাব

গজারিয়া প্রতিনিধি : মাদক না বলুন, জীবনকে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নেমাদ্রাসা পাড়া রাইজিং স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সীজন ২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের তথ্যচিত্রে বিস্তারিতঃ-প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পোড়াচক বাউশিয়া সানফ্লাওয়ার ক্লাব কে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এফসি পুরান বাউশিয়া ক্লাব।গতকাল শুক্রবার বিকেলে বাউশিয়া এম. এ. আজহার উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠ জুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।মোহাম্মদ আলী প্রধান প্লাজার ব্যাবস্থাপক
মনিরুজ্জামান প্রধান (সুমন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা প্যাকেজিং লিমিটেড মেঘনা মাল্টিপারপাস হিমাগার ও মেঘনা লজিস্টিকের ম্যানেজিং ডিরেক্টর আসিফ জসীম।প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তানিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নকীব আকরাম প্রমুখ
এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া যুবদলের আহবায়ক জালাল উদ্দীন রিমু, যুগ্নু আহবায়ক মাহাদি ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সবুজ, সমাজ সেবক আল আমিন সরকার, সোহেল আহমেদ প্রধান সহ আরো অনেকে।
এদিকে খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের ভিড় জমে ওঠে। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় দারুণ নৈপুণ্য প্রদর্শন করে এফসি পুরান বাউশিয়া ক্লাব ২-০ গোলের ব্যবধানে পোড়াচক বাউশিয়া সানফ্লাওয়ার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং নগদ পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক তুলে দেন।