হিমালয় থেকে বরফ খসে পড়লে হিমালয়ের কিছু যায় আসে না: জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান

আবু রায়হান নিরব মেহেরপুর

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল তিনটের সময় মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “বিএনপি হিমালয় পর্বতের মতো বিশাল ও শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশের অন্যতম বৃহৎ এই দলের শিকড় অত্যন্ত গভীরে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যে কোনো ভাটা পড়েনি। হিমালয় থেকে এক টুকরো বরফ খসে পড়লে যেমন হিমালয়ের বিশালত্ব কমে যায় না, তেমনি বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে বিএনপির শক্তি ও অবস্থানকে দুর্বল করা সম্ভব নয়। আমরা এখনো হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”

জনসভা অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিয়ার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন,ও রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক, সাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আলহাজ্ব মশিউর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা,সহ ইউনিয়ন বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।

জনসভায় অনুষ্ঠানে সঞ্চালনায় করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিন্টু আলী।