বাংলাদেশে আবাসন ও প্রপার্টি ক্রয়, বিক্রয় কিংবা ভাড়ার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সময়োপযোগী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রপার্টি মার্কেটপ্লেস প্রপার্টি৬৪ (property64.com)। অনলাইন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে জমি, ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেসসহ যেকোনো প্রপার্টি পোস্ট করা এবং সরাসরি খুঁজে নেওয়ার সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা।প্রপার্টি৬৪ মূলত ক্রেতা, বিক্রেতা ও ভাড়াটিয়াদের মধ্যে যোগাযোগের একটি চমৎকার ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে ক্রেতা ও বিক্রেতারা ফোন, হোয়াটসঅ্যাপ কিংবা চ্যাটিংয়ের মাধ্যমে সরাসরি নিজেদের মধ্যে কথা বলে নিতে পারছেন।
স্বচ্ছতা ও সঠিক তথ্যের জন্য প্ল্যাটফর্মটিতে বিক্রেতারা নিজেদের ভূমিকা স্পষ্ট করে উল্লেখ করা বাধ্যতামূলক। তিনি প্রপার্টির মূল মালিক, প্রপার্টি ডেলিগেট, এজেন্ট, এজেন্সি, নাকি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সেটি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়ে হয় প্রতিটি লিস্টিংয়ে।যারা সাইটে পছন্দসই প্রপার্টি তাৎক্ষণিকভাবে খুঁজে পাচ্ছেন না, তাঁদের জন্য রয়েছে ‘স্মার্ট রিকুয়েস্ট’ (Smart Request) সুবিধা। এর মাধ্যমে ক্রেতা বা ভাড়াটিয়া তাঁর সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা সাবমিট করলে সংশ্লিষ্ট প্রপার্টি পোস্টকারীদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
এছাড়াও, প্রপার্টি সংক্রান্ত আলোচনা, মতামত ও অভিজ্ঞতার কথা আদান-প্রদানের জন্য গড়ে তোলা হয়েছে একটি উন্মুক্ত নেটওয়ার্ক। ব্যবহারকারীরা সরাসরি Property64 Community-তে যুক্ত হয়ে নিজেদের প্রশ্ন ও অভিজ্ঞতা শেয়ার করতে পারছেন।
নতুন এই সেবা সম্পর্কে প্রপার্টি৬৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা দেওয়ান সোহান বলেন, ‘আমরা property64-কে আধুনিক, সহজ এবং ফিউচারিস্টিক হিসেবে তৈরি করেছি, যাতে প্রপার্টি পোস্ট করা এবং খুঁজে নেওয়ার পুরো প্রক্রিয়াটি সবার জন্য অত্যন্ত সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় হয়। বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটের আগামী দিনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন।’
প্রপার্টি যুক্ত করতে কিংবা পছন্দের প্রপার্টি খুঁজে নিতে ভিজিট করুন প্রপার্টি৬৪-এর অফিশিয়াল ওয়েবসাইটে।
