প্রয়াত বন্ধু আলাউদ্দিন ও মনিরের স্মরণেপ্রয়াত বন্ধু আলাউদ্দিন ও মনিরের স্মরণে শিক্ষাবৃত্তি প্রদান

হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রয়াত বন্ধু আলাউদ্দিন ও মনিরের স্মরণে শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলিয়াবাদ চারগ্রাম আদর্শ স্কুল অডিটোরিয়াম কক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। মুফতি বেলায়েতুল্লাহ কাশেমি খতিব এস আর কেন্দ্রীয় জামে মসজিদ নবীনগর ও সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ নবিনগর উপজেলা শাখা, হযরত আমেনা মাদ্রাসার সুপার হযরত মাওলানা আব্দুল মতিন। মোহাম্মদ মাহবুব হোসাইন প্রধান শিক্ষক চার গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়। গোলাম মোস্তফা মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু সামাদ, আলীয়াবাদ চার গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় দাতা সদস্য মোঃ কামাল হোসেন। সুশীল সমাজ ও রাজনীতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আলাউদ্দিন ও মনিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রয়াত বন্ধুদের স্মৃতি ধরে রাখতে এমন উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষাবৃত্তি তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত বন্ধুদের স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগানো হয়। উপস্থিত ব্যক্তিরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।