রায়পুরায় আলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার আলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রায়পুরা কার্যালয়ের বাস্তবায়নে ৩ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৫৫৪ টাকা ৫৬ পয়সা চুক্তিমূল্যে ভবনটি নির্মাণ করা হবে। নির্মাণকাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত। কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাজী মাহবুবুর রহমান।ভবনটি নির্মিত হলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ উন্নত নাগরিক সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।