রাজবাড়ীতে ধর্ষন মামলায় আসামীর যাবৎজ্জীবন কারাদন্ড

করিম ইসহাক, রাজবাড়ী :

 রাজবাড়ীতে ধর্ষন মামলায়  মোঃ ফারুখ হোসেন নামে এক আসামীকে যাবৎজ্জীবন কারাদন্ড , ৫ লক্ষ্য টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার ( ১১ অক্টোবর)  দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম এ রায় দেন।

রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামী পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা আহম্মদ খার ছেলে মোঃ ফারুখ হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সুত্রে জানাযায়, গত ২০১৮ সালের ৩০ মে রাতে একই এলাকার বাসিন্দা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে খোকশায় তার এক আত্নীয়ের বাড়িতে রেখে দুই মাস ধর্ষন করে। পরে ঢাকায় নিয়ে গিয়ে একই কাজ অব্যাহত রাখে। এ ঘটনার পর ওই নারী অন্তসত্বা হয়ে পরলে একটি শালিশে তাকে বিবাহ করার কথায় রাজি হয় ফারুখ। পরে আর বিবাহ না করে সে পালিয়ে যায়। পরে ২০১৮ সালের ৯ নভেম্বর মেয়েটি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) এ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, আদালত দীর্ঘ্য শুনানী শেষে রোববার দুপুরে আসামী মোঃ ফারুখ হোসেনকে যাবৎজ্জীবন কারাদন্ড, ৫ লক্ষ্য টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেছে। এ রায়ের মধ্য দিয়ে ন্যয় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে সমাজ থেকে অপরাধ কমবে। সুন্দর একটি রায় প্রদানের জন্য আদালতের বিচারকসহ সকলকে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপক্ষের এই আইনজীবি।