চট্টগ্রামের ডিবি বন্দর বিভাগের অভিযানে ২,০০০ পিস ইয়াবা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন

শওকত আলী খাঁন বাদল

মহানগর ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স ৮এ অক্টেবর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিএমপির কোতোয়ালী থানাধীণ তিনপুলের মাথাস্থ “গোলাম রসুল মার্কেট” এর মেইন গেইটের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি মাইদুল @ মাহিদুল ইসলামকে গ্রেফতার করেন। তারা পরস্পর স্বামী-স্ত্রী মর্মে জানা যায়। এসময় তাদের হেফাজত থেকে সর্বমোট ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আসামি’দ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৯, তারিখ-০৯/১০/২০২৬ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ মূলে মামলা রুজু করা হয়।উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মাইদুল, মাহিদুল ইসলাম (৪৬) এর বিরুদ্ধে ১। চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার এফআইআর নং-০৯, তাং-১৩/০৩/২০২০ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ও ২। সিএমপির কর্ণফুলী থানার এফআইআর নং-০২, তাং-০৪/০২/২০১৭ ইং, ধারা-১৯(১) এর ৯(খ), ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; রুজু পাওয়া যায়।