নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কন্ফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

পিযুষ কুমার বিশ্বাস(প্রতিবেদক)

বৃহস্পতিবার ৮অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা উপলক্ষে” Preconference Workshop on Diagnostic & Therapeutic Ultrasound Guided Intervention বিষয়ে এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটরিয়ামে সকাল সাড়ে ১০টায় কর্মশালার উদ্বোধনী পর্ব শুরু করেন।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন নিনমাসের পরিচালক ও বিটিএসের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. ফৌজিয়া মোসলেম ও অধ্যাপক ডা. এম এ করিম। প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এম আহসান হাবীব, অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার হোসেন (মুকুল), অধ্যাপক ডা. ফরিদুল আলম ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিক।
কর্মশালার বৈজ্ঞানিক অংশের শুরুতে ATA 2025 Thyroid Cancer Guidelines নিয়ে আলোচনা করেন Prof. Dr. Savvas Frangos, President, WFNMB এবং President, Cyprus Society of Nuclear Medicine। এরপর 2D Basics of Thyroid
Imaging with TI-RADS Score and Neck Segments নিয়ে বলেন অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। Basics of Shear Wave and Strain Elastography with Intervention বিষয় উপস্থাপন করেন অধ্যাপক ডা. ফজলুল বারী। থাইরয়েড রোগের চিকিৎসায় ইন্টারভেনশনাল রেডিওলজির ভূমিকা নিয়ে Interventional Radiology in the Management of Thyroid Diseases আলোচনা করেন অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক। Basics of Ablation, Sclerotherapy and Radiofrequency of Thyroid Nodule বক্তব্য দেন অধ্যাপক ডা. ফজলুল বারী।
Molecular Imaging in Iodine Refractory Thyroid Cancer নিয়ে বক্তব্য দেন পাকিস্তানের ডা. শারজিল ওসমানী এবং Role of CT and PET CT in Interventional Procedures ভূমিকা তুলে ধরেন অধ্যাপক ডা. মো. আবু বকর সিদ্দিক। দুপুরে হাতে-কলমে প্রশিক্ষণ ও আলোচনা, যেখানে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখান ডা. ফারহানা হক ও ডা. উরনাস ইসলাম।
অধ্যাপক ডা. নাসরীন সুলতানার সমাপনী বক্তব্যের পর সভাপতি কর্মশালা সমাপ্ত করেন।