ePaper

গোবিন্দগঞ্জে নয়ারহাট ক্ষুদ্র কুঠির শিল্প সমিতির কার্যালয় উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয়ারহাট ক্ষুদ্র কুঠির শিল্প মালিক সমিতির কার্যালয়ের উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাটে অবস্থিত সমিতির কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ।

নয়ারহাট ক্ষুদ্র কুঠির শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোকাদ্দেম হোসেন সজল, উপজেলা হোসেয়ারি শিল্প মালিক সমিতির সভাপতি মোফাখখর হোসেন ইকবাল প্রমুখ।