আল আমিন, কুষ্টিয়া
পেশাগত দায়িত্ব পালনের সময় বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুব আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।
রোববার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তাঁরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সাংবাদিক নেতারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
