স্পেশাল করেসপন্ডেন্ট
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, ‘দীর্ঘদিন পর চিকিৎসা শেষে সংসদে এসেছেন, আপনাকে স্বাগত।’
এর আগে সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি তার জন্য নির্ধারিত অফিসে প্রবেশ করেন। সেখানে বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মধ্য দিয়ে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা নেন।
