ePaper

সোনাইমুড়ী কাশিপুর উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইভটিজিং মাদক জুয়া সালিশ বাণিজ্য মাটি বিক্রি চলবেনা,—–জয়নুল আব্দুল ফারুক এমপি,সাবেক সীপ হুইপ

মাকসুদ আলম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি

সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী  উচ্চ বিদ্যালয় এর সামিন স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনবাগ সোনাইমুড়ির আংশিক তথা নোয়াখালী ২ আসনের বারবার নির্বাচিত এমপি সাবেক চিফ হুইফ জনাব জয়নুল আবেদিন ফারুক এমপি এ ঘোষণা প্রদান করেন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি আরো বলেন বরকতউল্লাহ ভুলু এমপি ও ব্যারিস্টার মাহবুবব উদ্দীন খোকন এমপি কে সাথে নিয়ে সমস্ত এলাকার ইভটিজিং মাদকদ্রব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শালিশ বাণিজ্য মাটি বিক্রি কোনভাবেই হতে দেওয়া যাবে না, যত কিছুর বিনিময় এটাবন্ধ করতেই হবে, কারণ আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই স্ত্রী ছিল তাও নির্বাচনের সাত দিন পর মারা গিয়েছেন আপনারাই আমার সন্তান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা কে বাস্তবায়ন করতে আমরা সকলে ঐক্যবদ্ধ  হয়ে সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করবোই ইনশাআল্লাহ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক জনাব দিদার হোসেন দিদার সাবেক চেয়ারম্যান, দুলাল চেয়ারম্যান,

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে জয়নাল আবেদীন ফারুক বলেন অতি শীঘ্রই স্কুলের মাটি পরীক্ষা করে দেখুন ভবনের স্থায়িত্ব  আছে কিনা, না থাকলে শীঘ্রই নতুন ভবনের জন্য আবেদন করব, আপনিও এখানে বেশি দিন থাকবেন না আপনি থাকা অবস্থায় স্কুল কলেজ গুলার প্রতি সু দৃষ্টি দিন কারণ আগামীতে আমি প্রাইমারি স্কুল গুলো ধরবো ইস্কুলে ৮  শিক্ষক অথচ ছাত্র-ছাত্রী তলানিতে, এমনটা হতে দেওয়া চলবে না,উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনবাগ – সোনাইমুড়ীর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের  সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে  আলোচনা শেষে পুরস্কার বিতরণ করে সভার সভাপতি সবার সমাপ্তি ঘোষণা করেন,