ePaper

শরিয়াহ আইন ব্যতিত দেশে ধর্ষণ খুন চুরি ডাকাতি ঘুষ দূর্নীতি বন্ধ করা সম্ভব নয়- মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:

শরিয়াহ আইন ব্যতিত দেশে ধর্ষণ খুন চুরি ডাকাতি ঘুষ দূর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বুধবার সন্ধায়  নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের নোয়াখালী সদর থানা শাখার সভাপতি মুহাম্মদ আবদুল মুকিতের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া, নোয়াখালী সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা আবুল বাশার সহ অনেকে বক্তব্য রাখেন।