ePaper

ফেনীতে বিজিবির তৎপরতায় কেতরাংগা সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

২৬ জুলাই বিকেল ৩ টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর কেতরাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে ০১ জন মহিলা ও ০৩ জন শিশুসহ মোট ০৪ জন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। স্থানীয় সংবাদের ভিত্তিতে আনুমানিক ১৫৩০ ঘটিকায় কেতরাংগা বিওপির নিয়মিত টহলদল কর্তৃক শূন্য লাইনের নিকট উক্ত ব্যক্তিদের সনাক্ত করা হয়। পরিস্থিতি মূল্যায়নপূর্বক কেতরাংগা বিওপির নিয়মিত টহল দল উক্ত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণাধীন রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে। এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *