ePaper

কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ

সাইফুল্লাহ, গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্র এর আয়োজনে ২৬ জুলাই, ২০২৬ খ্রি. বারি’র সেমিনার রুমে “কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদরি । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থির পরচিালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (গবেষণা), ড. ফারুক আহমেদ; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের । কর্মশালায় উপর মূল প্রবন্ধ উপস্থাপন করনে প্রকল্প পরচিালক (ঞঈজঝচ) ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কন্দাল ফসল গবষেণা কন্দ্রে) ড. মো. খোরশেদ আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান হতে সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অর্থায়ন করে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরএসপি), বিএআরআই, গাজীপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *