রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেক আইডি ফেসবুকে লক্ষীপুর-১, রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমের কৃত্তিম বুত্তিমত্তার (এআই) সহায়তার বিকৃত বিভ্রান্তকর ও মানহানিক ছবি প্রচার করার প্রতিবাদে রামগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯জুলাই) দুপুরে রামগঞ্জ পৌরসভা গেইট সংলগ্ন লাভ গার্ডেন প্রাঙ্গনে এ.বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কাননের সঞ্চালনায় স্হানীয় সংসদ সদস্যকে মিথ্যে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর ছবি প্রকাশ করায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, বিএনপির নেতা জাকির হোসেন মোল্লা, গিয়াস উদ্দিন পলাশ,মিয়া আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ সাবেক পৌর কাউন্সিলর জনি মজুমদার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, লক্ষ্মীপুর -১,রামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের উন্নয়নমূলক কাজ দেখে ও মাদকের বিরুদ্ধে উপজেলা ব্যাপী জিরোটলারেন্স ঘোষণা করে সামাজিক আন্দোলন গড়ে তোলায় একটি কুচক্রী মহল ঈশান্বিত হয়ে সম্প্রতি ফেক আইডি ফেসবুকের মাধ্যমে কৃত্তিম বুদ্ধিমত্তা (এ আই)সহায়তায় এমপির ছবির সঙ্গে ভূয়া আপত্তিকর মানহানিকর মাদক সম্বলিত একটি ছবি প্রচার করে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালায়। প্রচারিত ছবি গুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিত্তহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ বক্স প্রাঙ্গনে এসে শেষ হয়।
