সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকার একটি কাঁচা সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কাদামাখা সড়কে ধানের চারা রোপণ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তারা।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
প্রতীকী প্রতিবাদ হিসেবে কাদায় ধানের চারা রোপণ করে এলাকাবাসী বলেন, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। তারা জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
