ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফুলগাজী সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আমির আবুল কালাম শামীমের সভাপতিত্বে এবং ইউনিয়ন নায়েবে আমির ওহিদুল্লাহ মজুমদারের সঞ্চালনায় শিক্ষা বৈঠকটি পরিচালিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি, ফেনী জেলা জামায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন চৌধুরী, আমির, ফুলগাজী উপজেলা জামায়াত, এবং শামসুল হক, জামায়াত মনোনীত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।
অনুষ্ঠানে দারস পেশ করেন দরবারপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
