ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংসদ । তিনি বলেছেন, “ফুলগাজীতে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে।”
শনিবার (৪ জুলাই) ফুলগাজীর আমজাদহাট কমিউনিটি সেন্টারে আমজাদ ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফুলগাজী ও পরশুরামে বিভিন্ন দুর্ঘটনা ও সামাজিক অপরাধের পেছনে মাদক অন্যতম কারণ হিসেবে কাজ করছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না; তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি কাজল নামের এক নারীর হত্যাকাণ্ডের পেছনেও মাদকের প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে।
আমজাদ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , , , , মাস্টার আবুল খায়ের, নুরুদ্দা শাহীন, শিল্পপতি কুটি, আনোয়ার হোসেন টিপুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান বলেন, “সচেতনতাই পারে সমাজকে মাদকমুক্ত রাখতে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজল হত্যা, হান্নান হত্যা-সহ বিভিন্ন আলোচিত মামলার আসামিদের গ্রেফতারে সফল হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করে আমজাদহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
