ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় সম্পৃক্ত করতে মাসব্যাপী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) স্থানীয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন এআরএম গ্রুপ, বাংলাদেশের এমডি আমিনুর রহমান মজুমদার (খোকন)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহম্মদ ভূইয়া, জি এম হাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ আহাম্মদ সহেল, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুন্না, জি এম হাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ও মনির আহম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জি এম হাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম উদ্দিন খন্দকার শান্ত, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম নাদিমসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ১নং ওয়ার্ড ছাত্রদল ও ২নং ওয়ার্ড ছাত্রদল। প্রধান অতিথি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ও জার্সি উন্মোচনের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন।
