স্টাফ রিপোর্টার ॥ দুর্বৃত্তদের হামলায় সদর হাসপাতালের ডোম পাগলা মিজান (৩৫) আহত হয়েছে। শুধু তাই নয় তারা তার হাত-পা বেধে হাসপালের কক্ষে আটকে রাখে। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। নতুবা তারা তাকে মেরে ফেলতো। গতকাল সোমবার দপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, পাগলা মিজান পুলিশের সাথে বিভিন্ন পচা ও গলিত লাশ উদ্ধার করে মর্গে আনে। সে গুলো ময়ানতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়। এতে করে কতিপয় লোক তার ওপর ক্ষিপ্ত হয়। গতকাল ওই সময় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে পিটিয়ে আহত করে আটকে রাখে। ঘটনার পর সেনাবাহিনীর দুইটি ইউনিট হাসপাতালে অভিযান চালায়। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ওসি আলমগীর কবির জানান, অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।
Related News
ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোজে প্রতিযোগিতা
- Nabochatona Desk
- February 25, 2025
- 0
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোজে প্রতিযোগিতা “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসব […]
ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- Nabochatona Desk
- August 27, 2025
- 0
রবিউল ইসলাম (ঢাকা) ধামরাই ঢাকার ধামরাইয়ে মম ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। প্রায় ১ ঘণ্টা পর […]
অপহরণ মামলার ৮ দিনে উদ্ধার হয়নি ভিকটিম
- Nabochatona Desk
- February 20, 2025
- 0
রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর কালিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের শেখ মাসুম বিল্লাহর মেয়ে মোছা. মাকসুদা আক্তার মীম (১৫) তেঘরিয়া গ্রামস্থ জামিয়া আয়েশা সিদ্দীকিয়া মাদ্রাসা এন্ড এতিমখানা […]
