ePaper

দিনাজপুরে বিজিবির অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (২৮ জুন) ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন এনায়েতপুর বিওপির একটি টহল দল বিরল উপজেলার দিপনগর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায় সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিপনগর গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *