ePaper

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির নামে মামলা মেশিন জব্দ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আদম শফিউল্লাহ (২৬) ও আহিদার রহমান (৫৬) নামে ২ ব্যক্তির নামে মামলা করেছে পুলিশ। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঝালঙ্গী এলাকায় একটি পুকুরে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরতে গিয়ে পালিয়ে যায়  পাটগ্রাম থানা পুলিশের একটি বিশেষ টিমের অভিযানে। পুলিশ জানায়, গত ২৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ জন ব্যক্তিকে আটক করা হয়। এসময় ৩০ হাজার টাকা মূল্যের একটি ‘চ্যাংচাই’ ব্র্যান্ডের ডিজেল ইঞ্জিনচালিত শ্যালো মেশিন, ২০ হাজার টাকা মূল্যের রিং পাইপ ও পাম্প, ৫ হাজার টাকা মূল্যের ডেলিভারি পাইপ এবং ৩০০ টাকা মূল্যের বালু জব্দ করা হয়।  পাটগ্রাম থানা এসআই রাজিউর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *