মো.আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেলান নদীর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। ভ্রাম্যমাণ আদালতে জানা গেছে, ওই এলাকায় বালু মহল না থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার চৌধুরীপাড়া ডাঙ্গাপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়।
Related News
গাইবান্ধায় ফ্রিল্যান্সিং ফর ফিউচার শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর
- Nabochatona Desk
- June 24, 2025
- 0
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় ফ্রিল্যান্সার তৈরী ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নে ‘ফ্রিল্যান্সিং ফর ফিউচার’ শীর্ষক প্রশিক্ষণে এক সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রোববার গাইবান্ধা জেলা […]
খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
- rubal30
- February 13, 2025
- 0
শেখ জিকু আলম, খুলনা খুলনার ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিং খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। […]
পায়রাসহ সব বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
- Nabochatona Desk
- June 27, 2025
- 0
সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় আকাশজুড়ে ঘন […]
