গাজীপুর শ্রীপুর প্রতিনিধি আব্দুল কাদির
ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও গ্রাহকদের উদ্বেগ-উৎকণ্ঠা তুলে ধরতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শ্রীপুর। সোমবার সকাল ১০টায় মাওনা চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক মাওনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গ্রাহক জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আমিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আনিসুজ্জামান ,ইঞ্জিনিয়ার মাহবুব আলম ,এডভোকেট রাজিবিল্লাহ ,মাওলানা আবুল হোসাইন ,যোবায়ের সরকার,মাওলানা মাহমুদুল হাসান ,ব্যবসায়ী খাইরুল বাশার,ব্যবসায়ী কামাল উদ্দিনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।বক্তারা ইসলামী ব্যাংকের সুষ্ঠু ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, গ্রাহকদের আস্থা অক্ষুণ্ণ রাখা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ব্যাংকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।এদিকে মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ২ ঘণ্টার কলম বিরতি পালন করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের কার্যক্রমের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বজায় আহবান জানান।
