ePaper

 রায়পুরায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অজয় সাহা,রায়পুরা, নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক মো. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান,উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ রায়পুরা গঠনে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *