ePaper

ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুই যুবকের

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত এবং একজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস। আহত হয়েছেন ইমন সরকারের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর চাকা পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই ইমন ও ফেরদৌসের মৃত্যু হয়। আহত হন ইমনের স্ত্রী। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *