ePaper

বান্দরবানে র‌্যাব-১৫ এর অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক..

ফয়সাল আলম সাগর

বান্দরবানে র‌্যাব-১৫ এর মাদকবিরোধী অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র?্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে ২০২৬ তারিখ বিকেলে বান্দরবান সদর এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন তথ্যে জানা যায়, বান্দরবান সদর থানাধীন লেমুজেরী মুসলিম পাড়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে র?্যাব সদস্যরা সেখানে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. হুমায়ুন কবির (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।পরে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হুমায়ুন কবির বান্দরবান সদরের বালাঘাটা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র?্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *