ePaper

ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা কমিটিতে ফুলগাজীর মানিক শীল সদস্য নির্বাচিত

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেনী জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ভূপাল মাজুমদারকে আহ্বায়ক এবং শংকর চন্দ্র দেবনাথকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটিতে ফুলগাজী উপজেলার মানিক শীল সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতির অনুমতিক্রমে কেন্দ্রীয় নেতা তপন কুমার বসু (মিন্টু) স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ফেনী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *