ePaper

ধামরাইয়ে ৩ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন

রবিউল করিম ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল থেকে বংশী নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হকসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *