ePaper

রায়পুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: নদী, খাল ও ওয়ার্ডভিত্তিক পরিষ্কার অভিযান

আবু মুসা মোহন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার আওতাধীন রায়পুর মহিলা কলেজ থেকে  বাজার পর্যন্ত নদী, খাল ও বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমে সহযোগিতা করছে রায়পুর রেড ক্রিসেন্ট টিম, বিডি ক্লিন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয়দের নিজ নিজ এলাকার খাল, ড্রেন ও যেখানে ময়লা-আবর্জনা জমে আছে, সেসব স্থান পরিষ্কারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানান, পরিবেশ সুন্দর ও জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামীকালও  রায়পুর মহিলা কলেজ এলাকায় সকাল ৯টা থেকে পুনরায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। আগ্রহীরা এতে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।

এ সময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সহযোগিতায় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তাবৃন্দ, এলাকার সানোয়ার পাটোয়ারী , আব্দুল মতিন, আব্দুর রহমান, হান্নান, ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় সচেতন মহল বলছে, এমন উদ্যোগ নিয়মিত হলে রায়পুর পৌর এলাকার পরিবেশ আরও বাসযোগ্য ও পরিচ্ছন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *