ePaper

চকরিয়ায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার..

ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধ চক্রের মোট ১০ জনকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী।এ সময় এসআই (নিঃ) ফরিদ হোসেন, এসআই (নিঃ) শফিকুল ইসলাম রাজা, এসআই (নিঃ) সুজন বিকাশ চাকমা, এএসআই (নিঃ) শাহাজালাল মিয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।২৩ এপ্রিল ২০২৬ তারিখে চকরিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত পৃথক অভিযানে সিআর মামলার ৬ জন এবং বিভিন্ন অপরাধ চক্রে জড়িত আরও ৪ জনসহ মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ আরও জানায়, পরোয়ানা তামিলসহ অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *