ePaper

দিনাজপুরে র?্যাবের অভিযানে ১১১৩ বোতল মাদক  উদ্ধার, গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে র?্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১ হাজার ১১৩ বোতল মাদক জব্দ করা হলেও একজনকে গ্রেফতার করা হয়েছে।

র?্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত ১টার দিকে দিনাজপুর কোতয়ালী থানা এলাকার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পলাতক আসামি মো. তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পূর্ব পাশে বসতঘরের দেয়ালসংলগ্ন খালি জায়গা থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ ও ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, একই দিন সকাল ৭টা ২০ মিনিটে কোতয়ালী থানার উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র?্যাব। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২৩৪ বোতল আরসিকাফ ও ২০০ বোতল ফেনসিগ্রীপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মো. আইন উদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র?্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *